৩৮ জনের ১০ দূতাবাসের ‘দুর্নীতি’ নাকি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কানাডাসহ ১০ দেশে বাংলাদেশ দূতাবাসের ৩৮ কর্মকর্তা-কর্মচারীর বি রুদ্ধে ওঠা অভিযোগ দুর্নীতি না কি অডিট আপত্তি, তা দেখে ব্যবস্থা নেয়ার কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো তৌহিদ হোসেন। অন্যদিকে এসব কর্মকর্তা-কর্মচারীর তথ্য চেয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি হয়ে থাকলে দুর্নীতি দমন কমিশন–দুদককে সব ধরণের সহযোগিতা করবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অতি উৎসাহী হয়েও অনেকে এমন দুর্নীতির মামলা করছেন। দেখতে হবে যে প্রকৃত অর্থে দুর্নীতি হয়েছে কি না। এছাড়াও যাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়েছিল, দ্রুতই তারা দেশে ফিরে আসবেন। তাদের জায়গায় নতুন করে নিয়োগ দিতে কিছুটা সময় লাগবে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। গতকাল মঙ্গলবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সৌদি আরব, ...
সংবাদ যমুনা থেকে: ১ম লাইন - সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান ও অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়। চিঠিতে ওবায়দুল হাসান ও তার স্ত্রী নাফিসা বানু এবং এ এম আমিন উদ্দিন ও তার স্ত্রী আফসারী খানমের নাম, পিতা-মাতার নাম, জন্ম তারিখ ও জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে। এতে বলা হয়, হিসাব জব্দ করাদের ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে। নির্দেশনায় আরও বলা হয়, কোনো হিসাব স্থগিত করা হলে হিসাবের সংশ্লিষ্ট তথ্য বা দলিল যেমন হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী ইত্যাদি চিঠি দেয়ার তারিখ থেকে ৫ কার্যদিবসের মধ্যে পাঠাতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। প্রসঙ্গত, গত ১০ আগস্ট আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবির মুখে পদত্যাগ করেন তৎকালীন প্রধান বিচারপতি ওবায়দুল হাসা...
Comments
Post a Comment